• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ

পোরশায় বিএনপি’র দু’পক্ষের পৃথক কর্মসূচি পালন

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে নওগাঁর পোরশায় বিএনপি’র দু’পক্ষ পৃথক বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূীচ পালন করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে বিএনপি’র একাংশ সরাইগাছি মোড়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিনগর উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রখেন উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শফিউদ্দিন মন্ডল, বিএনপি’র সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, যুবদলের আহবায়ক ইকবাল শাহ্, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ সহ নেতৃবৃন্দ।

এসময় যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক শাহ্, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান শাহ্, মশিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রুপম চৌধুরী, গাংগুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রহমান সহ সহ¯্রাধীক বিএনপি’র নেতাকর্মী উপস্থিত ছিলেন। অপরদিকে একই দাবিতে বিএনপির অপর অংশের সভাপতি আহম্মদ মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে সরাইগাছি মোড় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সহ দুই শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category