পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশার নিতপুর সীমান্তে এক জোড়া ভারতীয় মহিষ আটক করেছে ১৬ বিজিবি বিশেষ টহল দল। নিতপুর ক্যাম্পের হাবিলদার রফিক সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার ভোরে সীমান্তের ২৩০/৫৪(আর) নিতপুর মাস্টারপাড়া বাংলাদেশের অভ্যন্তরে মহিষ গুলি আটক করেন। ওই সময় কয়েকজনের একটি চোরাকারবারির দল মহিষগুলি ভারত থেকে নিয়ে আসছিল। বিজিবি বিশেষ টহলদল তাদের ধাওয়া করে মহিষগুলি আটক করেন। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানান। ১৬ বিজিবি কোম্পানী কমান্ডার লেঃ কর্ণেল আসাদুজ্জামান পিএসসি জি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সীমান্তে বিজিবি সদস্যরা শতর্ক থাকার কারনে মহিষ আটক করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।#