• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পৌরবাসীকে উন্নয়নের ভিন্নমাত্রার চমক দেখাতে চান মেয়র প্রার্থী আমিন সরকার

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
ত্রিশাল পৌরবাসীকে উন্নয়নের ভিন্নমাত্রার চমক দেখাতে এবং
এই ক্ষুদ্র জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু উৎসর্গ করতে চাই। আপনারা সবাই জানেন পারিবারিকভাবেই আমি মানুষের সেবা ও মানুষের পাশে থাকতেই পছন্দ করি। কথাগুলো আগামী ৯মার্চ অনুষ্ঠিতব্য ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে মেয়রপ্রার্থী আমিনুল ইসলাম আমিন সরকারের।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রিশাল পৌরবাসীর জন্য একটি বার্তা দিয়েছেন। ওই বার্তায় তিনি বলেন, আমি আপনাদের এই ত্রিশাল পৌরসভার আলো বাতাসে বড় হয়েছি। আপনাদের স্নেহ-ভালবাসায় বেড়ে উঠেছি।

আপনারা সবাই জানেন আমার পিতা মরহুম আব্দুর রশিদ চেয়ারম্যান। তিনি দুই বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। তিনি ত্রিশাল পৌরসভারও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি একজন সজ্জন, নির্লোভ ও মিশুক মানুষ হিসেবে সর্বমহলের কাছে গ্রহণযোগ্য মানুষ ছিলেন। আমিও আমার পিতার পদাংঙ্ক অনুসরণ করে তার দেখানো পথে তাঁর নীতি ও আদর্শের ধারক বাহক হয়ে আপনাদের সেবায় নিয়োজিত থাকতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

আমিন সরকার বলেন, মানুষের জন্য আমি আমার এই ক্ষুদ্র জীবন উৎসর্গ করতে চাই। আপনারা সবাই জানেন পারিবারিকভাবেই আমি মানুষের সেবা ও মানুষের পাশে থাকতে পছন্দ করি। এই ত্রিশাল আমার জন্মস্থান। জন্মেছি ত্রিশালে, মরতেও চাই ত্রিশালের মাটিতেই। ত্রিশাল পৌরবাসীর জন্য আমি আমার জান মাল কুরবানী দিতেও দ্বিধা করি না ইনশা আল্লাহ।

কারো রক্তচক্ষুকে ভয় পেয়ে আমি মানুষের পাশে থেকে সরে দাঁড়াবো না। এক পরম করুনাময় আল্লাহকে ছাড়া আমি কাউকে ভয় পাই না। আমি লড়ে যাবো এই ত্রিশালবাসীর জীবনের উন্নয়নের জন্য।

তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি আসন্ন পৌরসভা নির্বাচনে আমার প্রতীক নারিকেল গাছ এর পক্ষে আপনাদের অকুণ্ঠ সমর্থন, ভোট ও দোয়া প্রার্থী।

নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে নির্বাচনে অংশ নিয়েছি উল্লেখ করে আমিন সরকার বলেন, আমার বিশ্বাস, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও পেশী শক্তির প্রভাবমুক্ত একটি নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে।

ত্রিশাল পৌরসভার উপনির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে সময় যতো ঘনিয়ে আসছে প্রচারনার উত্তাপও বাড়ছে পাল্লা দিয়ে। নির্বাচনে মেয়র পদে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আমিনুল ইসলাম আমিন সরকার। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন আর প্রর্থনা করছেন ভোট। গণসংযোগ, প্রচারণা ও মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের মন জয় করে ভোট নিজের বাক্সে আনার চেষ্টা করছেন আমিন সরকার।

মেয়র প্রার্থী আমিন সরকার সততা ও নিষ্ঠার সঙ্গে উন্নয়ন কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়ে প্রাচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। নির্বাচিত হলে ত্রিশাল পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর করবেন বলে জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category