• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

প্রতিটি উপজেলায় মডেল মসজিদ বানিয়ে সরকার ইসলামের স্বপক্ষে ইতিহাস গড়েছেন – আজাহার আলী

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে লক্ষণপাড়া হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লক্ষনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব ওয়াজেদ আলীর সভাপতিত্বে ও লক্ষণপাড়া হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদের সভাপতি সেনাবাহিনীর অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আব্দুল করিমের সঞ্চালনায় ১৮ জানুয়ারী রাত ৯ টায় লক্ষনপাড়া মাঠে প্রধান অতিথির বক্তব্যে ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী মন্ডল বলেন, ‘দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বানিয়ে সরকার ইসলামের স্বপক্ষে ইতিহাস গড়েছেন, তিনি আরও বলেন, আওয়ামীলীগ সরকার ইসলামের স্বপক্ষের সরকার, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন নির্মানের মাধ্যমে যে সুচনা করে গেছিলেন, তার ধারাবাহিকতা রক্ষা করেছেন তাঁর সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ দোয়ার এই মাহফিলে বিশেষ করে অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি খোজ রাখতে অনুরোধ জানান প্রধান অতিথি। দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন রাজশাহী জিয়া পার্কের খতিব ও আলোচিত সুবক্তা হাফেজ মাওলানা মো. আবরারুল হক আসিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ল্যান্স কর্পোরাল (অব.)তোফাজ্জল হোসেন, পতœীতলার সহকারী যুব উন্নয়ন অফিসার হাবিবুর রহমান বাবলু, সংস্থার সাধারণ সম্পাদক আসমাউল হোসেন, কার্যকরী সদস্য রকি হোসেন, রঞ্জু রশিদ, আসাদুজ্জামান রতন, মামুনুর রশীদ, রবিউল হুসাইন, হাফেজ ফজলে রাব্বী জাকারিয়া, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ হোসেন, মাসুদ রানা, উজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এলাকার তরুন যুবকদের অরাজনৈতিক সংগঠন লক্ষণপাড়া হিলফুল ফুজুল সমাজকল্যাণ পরিষদ এলাকায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনসচেতনামুলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category