বাগেরহাট প্রতিনিধি:
খানজাহান আলী মাজারে মেলার দোকানীদের কাছে থেকে চাঁদা নেওয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় মাজারের প্রধান খাদেম শের আলী ফকির আহত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে কাতরাচ্ছে। হাসপাতালের বেডেশুয়ে শের আলী ফকির জানান, প্রতিদিনের মত মেলার ভিতর একটি দোকানে বসে ছিলাম ।
শুক্রবার রাত ১০ টার দিকে দোকানীদের মুখে চাঁদানেওয়ার বিষয়টি জানতে পেরে ঘটনা স্থলে যাই। এ সময় মাজারের মৃত বাচ্চু ফকিরের ছেলে কহিনূর করিম রুহি ও নজু ফকির আমাকে বেধড়ক মারপিট করে আমি জ্ঞান হারিয়ে ফেলি পরে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে হাসপাতালে ভর্তি করে। আমি রাতেই থানায় লিখিত অভিযোগ করেছি।
এবিষয় অভিযুক্ত কহিনূর করিম রুহি বলেন, শুক্রবার রাত ১০ টার দিকে শের আলী ফকির আমার জায়গায় এসে আমার উপর চড়াও হয় এবং আমাকে লাঠিদিয়ে পিটিয়ে আহত করে। আমি সুস্থ্য হয়ে আইনের আশ্রয় নিব।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান বলেন, আমি একটি অভিযোগ পেয়েছি। আইনগত প্রক্রিয়া গ্রহন করা হচ্ছে।