• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে-এমপি হেলাল

দিনকাল বিডি / ১৮৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার-নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে মাধ্যমিক ও সমমানের বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণী মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৭৮ টি ল্যাপলেট(ট্যাব) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সমবার (১৭-এপ্রিল) আত্রাই উপজেলা পরিষদ সভা কক্ষে বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।

তিনি বলেন,মোবাইল ট্যাব হল তথ্য প্রযুক্তির একটি অংশ। কোন দেশকে জ্ঞান- বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ব পরিমন্ডলে নিজের অবস্থান সুদৃঢ় উজ্জ্বল করতে হলে প্রযুক্তি বিকাশের কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন-প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে
দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আত্রাইয়ে ট্যাব বিতরণ অনুষ্ঠানে এমপি হেলাল এইসব কথা বলেন।

এসসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,প্রচার সম্পাদক শেখ হাফিজুল ইসলাম,মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রোকসানা হ্যাপী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category