• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

প্রধানমন্ত্রী দেওয়া বাইসাইকেল পেয়ে স্বপ্ন ছোঁয়ার প্রত্যয় – পররাষ্ট্র প্রতিমন্ত্রী,

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়িত বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)শীর্ষক কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে রাজশাহীর বাঘায় বাই সাইকেলসহ শিক্ষাবৃত্তি, ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্কুল পড়–য়া ১০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণের মাধ্যমে ১ম থেকে একাদশ শ্রেণীর উপরে মোট ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ও ১৮জনকে চিকিৎসা সহায়তার চেক বিতরণ কার্যক্রম শুরু করা হয়। শনিবার(২৮-০১-২০২৩)উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি এসব বিতরণ করেণ। এতে সভাপতিত্ব করেন এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার।

বাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীরা বলেন, প্রধানমন্ত্রী আমাদের সাইকেল দেবেন, তা কখনো ভাবতেই পারিনি। এখন আমার এই সাইকেল চালিয়ে প্রতিদিন স্কুলে যেতে পারব। বাই সাইকেল পাওয়া উপজেলার বলিহার গ্রামের সাথী মল্লিক,দিঘা গ্রামের দিপ্তি বিশ্বাস,আড়াপাড়া গ্রামের সৌরভ কুমার মল্লিক খুশির সাথে জানান,আমরা আর স্কুল ছাড়বোনা।

এ আগে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩২টি ক্যাটাগরিতে শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা আ্যাথলেটিকস খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, ফুটবল-ক্রিকেটে বেশি মনোযোগী হওয়ায় অ্যাথলেটিকস খেলা পিছিয়ে পড়েছে। প্রতিযোগিতামূলক অ্যাথলেটিকস সেই খেলা ফিরিয়ে আনায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহে গুরুত্ব লাভ করেছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়,উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে হাই জাম্প, লং জাম্প, দৌঁড়, রিলে দৌঁড়সহ ৩২টি ইভেন্টে খেলা অনুষ্টিত হয়। পৌরসভা ও ইউনিয়নে যারা বিজয়ী হয়েছে তারা উপজেলায় অংশগ্রহন করেছে। বিজয়ী ১০৫জন ছাত্র-ছাত্রী উপজেলায় অংশগ্রহন করে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবালে পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জনপ্রতিনিধি ,শিক্ষক-শিক্ষার্থী ও দলীয় নের্তৃবৃন্দ। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category