• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ফুলবাড়ীতে অধ্যক্ষস ও তিনজন শিক্ষক ও কর্মচারী অবসর বিদায় সংবর্ধনা

দিনকাল বিডি ২৪ / ২০৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ আশরাফুল আলম,দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের অধ্যক্ষ, একনজ সহকারী অধ্যাপক ও একজন অফিস সহায়কের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় কলেজ হল রুমে কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিনা দেবী ও জীব বিদ্যা বিভাগের অফিস সহায়ক আবুল কাশেম এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস।

সহকারী অধ্যাপক মোকাররম হোসেন বিদ্যুতের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, সংবর্ধিত সহকারী অধ্যাপক মিনা দেবী ও সংবর্ধিত অফিস সহায়ক আবুল কাশেম।

এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য মো. কামরুজ্জামান শাহ, সহকারী অধ্যাপক অমূল্য চন্দ্র রায়, সহকারী অধ্যাপক নাজনীন আক্তার, সহকারী অধ্যাপক আলতাফ হোসেন স্বপন, সহকারী অধ্যাপক মমিনুল হক, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম, সহকারী অধ্যাপক ফিরোজ সুলতান আলম, সহকারী অধ্যাপক আজিজুর রহমান সাজু, সহকারী অধ্যাপক মিনহাজুল ইসলাম, সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, সহকারী অধ্যাপক ড. আব্দুল কাদের রহমানী, প্রভাষক চন্দনা রানী মন্ডল প্রমুখ।

শেষে অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সংবর্ধিত অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. জিল্লুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মিনা দেবী ও অবসরপ্রাপ্ত অফিস সহায়ক আবুল কাশেমকে কলেজের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ও অনুষ্ঠানের সভাপতি কলেজ অধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুসসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় কলেজের অবসর গ্রহণকারি সহকারী অধ্যাপক মাধব চন্দ্র রায়, সহকারী অধ্যাপক শাহ ইলিয়াছুর রহমান, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. সাইখুল ইসলাম চৌধুরীসহ কলেজের শিক্ষক, কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category