এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
ফেনী জেলা যুবদলের সদস্য, দল পাগল সিরাজুল ইসলাম ভুট্টোর মতে-বিএনপি’র আল্লাহর- ই দান। সুতরাং, কোনো অপশক্তি-ই তা নস্যাৎ করতে পারবে না।
সত্যি-ই দল নিবেদিত প্রাণ এক নেতা/কর্মী সিরাজুল ইসলাম ভুট্টো। ফেনী জেলা যুবদলের সম্মানিত সদস্য ও পুরাতন মুহুরী গঞ্জ বাজারের একজন ব্যবসায়ী।
বিগত আওয়ামী দুঃশাসনামলে ব্যবসা বাণিজ্য সহ প্রায় সব কিছু এক প্রকার ছেড়ে-ই দিতে হয়েছিলো বিগত আওয়ামী জামানার দুঃসময়ে।
তথাপি, থেমে থাকেনি। দলের প্রতি পুর্ন ভালোবাসার নিদর্শন রাখার সুবাদে সন্ত্রাসীদের হুমকির মুখে পড়ে ও দলীয় সহকর্মী- সাথী যোদ্ধাদের নিয়ে ফেনী জেলা সদরে এবং ছাগলনাইয়া উপজেলা সদরের দলীয় প্রায় সব প্রোগ্রামে উপস্থিতির প্রমাণ দিয়ে গেছেন। ৫ আগষ্টের পর পূর্বেকার ব্যবসার প্রতি মনোনীবেশ করলে ও কিন্তু, দলীয় প্রোগ্রাম গুলোতে উপস্থিতির প্রীতিময়তা রেখে চলছেন।
অনেক দিনের পরিচিত-দলীয় ভাই-বন্ধু হিসেবে দীর্ঘ দেখা- না দেখার ফাঁকে ১৭ সেপ্টেম্বর (বুধবার) দেখা হয়ে যায় মুহুরীগঞ্জ বাজারে। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সম্মান প্রদর্শন পূর্বক টুকটাক কথপোকথনে উঠে আসলো দলের বিভিন্ন দিক। বুজা গেলো দল পাগল ওই লোকটাকে কেউ/কোনো শক্তি-ই বিএনপি’র রাজনীতি থেকে বিচ্যুত করাতে পারবে না।
এমন দল পাগলারাই বিগত ১৭ বছর শতো-হাজারো কিছুর মোকাবেলা করে এসে দলের সু’সময়ে কোনো হাইব্রিড/অনুপ্রবেশকারী কারণে দলের সু’নাম ক্ষুন্ন হোক্ তআ চায় না। এবং তাদের কারণে দলের নিবেদিত প্রাণ সাধারণ কোনো নেতা-কর্মী যাতে করে কোণঠাসা হয়ে থাকতে না হয় সে দিকে সজাগ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে যাবেন বলে দৃঢ় মনোভাবাপন্ন চিত্তে প্রকাশ করেন। নিশ্চয়ই দল পাগল সিরাজুল ইসলাম ভুট্টোর জন্য আগামীর শুভ কামনা রেখে গেলে কারো জন্য দোষের কিছু নয়।