• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামী লীগ থেকে বহিস্কার!

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম তালুকদার জুমানকে বহিস্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় নেতৃবৃন্দের সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ও বিভিন্ন কারণে তাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়।
দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
বহিস্কারের ওই চিঠিতে বলা হয় যে, বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম জুমান তালুকদারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করা , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনায় অভিযুক্ত থাকায় তাকে সাময়িক বহিস্কার করা হয়।
পাশাপাশি তাকে কেন স্থায়ী বহিস্কার করা হবে না তা জানতে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category