খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : গত ৭ জানুয়ারী রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে সতন্ত্র প্রার্থী (ট্রাক) মার্কার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন ৬৯ হাজার ৭৫০ ভোট পেয়ে বেসরকারি ভাবে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রার্থী উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি অজয় কুমার সরকার (কাঁচি) মার্কা পেয়েছেন ২৩হাজার ৮১৫ ভোট। আওয়ামীলীগের ছেড়ে দেয়া এ আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার (লাঙ্গল) মার্কা মাত্র ১০হাজার ৫২৩ ভোট পেয়ে জামানত হারাতে বসেছেন। এ আসনে মোট ৩লাখ ২৪ হাজার ৪২৭ ভোটারের মধ্যে বৈধ ভোট পড়েছে ১লাখ ১৫হাজার ৭৩। বাতিল ভোট ৫হাজার ৯৬৬। ভোট প্রদানে হার ৩৭.৩০% শতাংশ।