• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বদলগাছীতে কালের স্বাক্ষী হয়ে দাড়িয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য মাটির বাড়ী।

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

হাফিজার রহমান,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ বদলগাছীতে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য মাটির বাড়ী(ঘড়)। নির্দশন সবুজ শ্যামল ছায়া ঘেরা শান্তির নীড় মাটির বাড়ী এক সময় ছিল গ্রামের প্রতিটি মানুষের প্রিয় বাড়ী। কিন্ত কালের পরির্বতনে আজ হারিয়ে গেছে আর চক্ষে তেমন পড়েনা। বেশী দিনের কথা নয়,বাংলার প্রতিটি গ্রামের নজর পড়তো এই মাটির বাড়ী এবং ঘড়। ঝড় বৃষ্টি থেকে বাঁচার পাশা-পাশি প্রচুর গরম ও শীত কালে বসবাস করার মত ছিল উপযোগী এই পাটির বাড়ী।

এসব মাটির বাড়ী তৈরীর সময় বিভিন্ন ডিজাইন ও ফুল নকশা কাটা হত প্রতিযোগীতা মূলক কে কেমন ডিজাইন বা ফুল নকশা করতে পারে। বড় গ্রহস্তরা তৈরী করত ২তলা আবার কেউ এক তলা যারা ঘড় তৈরী করত তাদের গ্রাম বাংলার ভাসায় বলা হত ঘরামী তাদেরকে দিয়ে তৈরী করা হত এই মাটির ঘড়। আধুনিকতার ছোঁয়ায় আর সময়ের পরির্বতে গ্রাম বাংলা থেকে ঐতিহ্যবাহী মাটির বাড়ী ঘড় আজ প্রায় বিলুপ্তর পথে।

গরমের মৌসুমে এ বাড়ীতে খুবিই আরামদায়ক বলে বসবাস করতেন গ্রামের বিত্তবানেরা। প্রাচীনকাল থেকেই মাটির বাড়ী গ্রামের বিত্তবানেরা তৈরী করত অনেক অর্থ ব্যয় করে মজবুত করে ২য়তলা, আর সেই খানেই আরামদায়ক ভাবে বসবাস করতেন তারা ও তাদের আতœসজনরা। এখন আর মাটির বাড়ী চক্ষে পড়েনা কালের স¦াক্ষী হয়ে দাড়িয়েছে। উপজেলার আবাদপুর গ্রামের পুরাতুন গ্রহস্ত রঘুনাথ ও নির্মল,অখিল বলেন আগে আঠালো মাটি দিয়ে কাঁদা পরিণত করে বাড়ীর ভিত দেওয়া হত যার গোড়ার দিক ২-৩ফুট চওরা করে।

বাঁশের বা তাল গাছের র্তীর দিয়ে তলা মজবুদ করা হত যাতে ৮-১২শ মন ধান রাখা যেত। তারা জানান এখনো আমাদের কিছু মাটির বাড়ী রয়েছে সেখানে আমরা বসবাস করি। ছেলে-মেয়েরা এসব বাড়ী পছন্দ করেনা তারা ইটের বিন্ডিং বাড়ী করেছে। তবে মাটির বাড়ী করতে গেলে জায়গা বেশী লাগত বর্তমান কালের পরিবর্তনে ইটের দালান অল্প জায়গায় বড় বড় বিন্ডিং হচ্ছে বলে বিলুপ্ত হয়ে পড়েছে মাটির বাড়ী।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category