বদলগাছী(নওগাঁ)সংবাদদাতাঃ নওগাঁর বদলগাছীতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে শীত বস্ত্র কম্বল বিতরণ হয়েছে। জানা যায় ৮ জানুয়ারী গ্রামীণ ব্যাংক নওগাঁ যোনের বদলগাছী এরিয়ার আওতাধীন কীর্ত্তিপুর শাখার সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণের উদ্বোধন করা হয়। বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ যোনাল ম্যানেজার মোঃ আবুল বাসার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ যোনের অডিট অফিসার নারায়ন চন্দ্র মন্ডল। অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার প্রকাশ কুমার দাস,শাখা ব্যবস্থাপক মোঃ নাদিরুজ্জামান সহ উক্ত অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।