• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে ৭ বছরের শিশুকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদিকে আদালতের নোটিশ।শিশুকে জামিন প্রদান মহাদেবপুরে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন জেলহাজতে মেলান্দহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু : আহত-১ রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আলুর অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস উদযাপিত নওগাঁর আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: মাজেদুল সভাপতি,তারিফ সাধারণ সম্পাদক পোরশায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা প্লাস্টিক পণ্যের ভিড়ে অস্তিত্ব সংকটে রাণীনগরের ঐতিহ্যবাহী ‘পাতির সপ’

বদলগাছীতে টিফিন সরবরাহের অব্যাবস্থাপনা শিক্ষার্থীদের মাঝে অনীহা।

দিনকাল বিডি ২৪ / ৯০ Time View
প্রকাশঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর বদলগাছীতে প্রাথমিক বিদ্যালয়ে নাস্তা সরবরাহে অনিয়ম ও অব্যাবস্তাপনার কারণে অনীহা প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
জানা যায় সরকারী ভাবে শিক্ষার্থীদের টিফিন সরবরাহের জন্য কাজের দায়িত্ব পেয়েছে এন জি ও গাক।
নওগাঁর বদলগাছী গাক অফিস কার্যালয় এ গিয়ে সরজমিনে জানা যায় ৮জন জনবল দিয়ে এই বিশাল সরবরাহের কাজ করানো হচ্ছে। পচা ডিম ও ডেম ধরা পাউরুটি মাঝে মধ্যেই পাওয়া যায়। যার কারণে শিক্ষার্থীরা সরবরাহ কৃত টিফিন খেতে অনীহা প্রকাশ করে। বদলগাছী উপজেলা সরবরাহকারী অফিসার ইসরাক জাহান বলেন প্রতিদিন উপজেলার ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে ১২৮৫০ জন শিক্ষার্থীদের মাঝে সকাল ৯টার মধ্যে নাস্তা সরবরাহ করতে হয়। প্রতিদিন প্যাকেট খুলে নাস্তা চেক করা সম্ভব হয় না। ফলে কিছু সমস্যা হতেপারে। আমাদের কাছে এই রকম কয়েক টি স্কুল থেকে অভিযোগ এসেছে সেগুলো পরিবর্তন করে দিয়েছি। সরজমিনে উপজেলার ভূবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় পচা ডিম ও ডেম ধরা পাউরুটি। শিক্ষকরা বলেন মাঝে মধ্যেই এই পচা ডিম ওপাউরুটি আসে সেগুলো দেখে বাচ্চারা ক্ষেতে চাই না। শিক্ষার্থীরা এধরনের পচা নাস্তা খেতে অনীহার কথা প্রকাশ করে বলে ভূবন স্কুলের সহকারী শিক্ষক এনামুল হক বলেন। উত্তর রাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক চৌধুরী বলেন মাঝে মধ্যেই পচা ডিম নিম্নমানের পাউরুটি বাচ্চারা খেতে অনীহা প্রকাশ করে। উপজেলা ইসমাইলপুর সরকারী প্রাঃ বিঃ প্রধান শিক্ষক নাজমা বেগম বলেন আমার এখানে ডিমের ভিতর কাল হয়ে দুর্গন্ধ বিরাজ করছে ৯৫ডিম ফেলে দিয়েছি। সহকারী শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী বলেন আমি অনেক বার বলেছি কোন প্রতিকার হয়নি।
এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম বলেন বেশ কয়েক স্কুল থেকে অভিযোগ এসেছে আমি ঠিকাদারকে বলেছি এই রকম অব্যবস্তপনা আর যেন না হয।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category