• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বদলগাছীতে বাজারে সবজির দাম ভাল থাকায় কৃষকেরা খুশি

দিনকাল বিডি / ২০৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

হাফিজার রহমান,বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃনওগাঁর বদলগাছীতে বাজারে সব ধরনের সবজির দাম ভাল থাকায় স্যফল্যর মুখ দেখছেন উপজেলার কৃষকেরা। জানা যায় শীতের শুরুতে নতুন সবজির বাজারে দাম ভাল পাওয়ায় খুশিতে দিন পার করছে তারা। গত সোমবার গোবরচাঁপাহাট ও বুধবার বদলগাছী সবজির বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি পাতা সহ পিয়াজ ৫৫ থেকে ৬০ টাকা, রসুন৬৫ খেকে ৭০টাকা, শিম ১২০থেকে ১৪০শ টাকা, মুলা ৩৫ থেকে ৪০টাকা, করলা ৬০ থেকে ৬৫টাকা, নতুন ফুল কপি ১পিচ ৪০ থেকে ৪৫টাকা, লাল শাক ৩০থেকে ৩৫টাকা, ঠেরস ৫৫ থেকে ৬০ টাকা, পোটল ৩৫ থেকে ৪০টাকা, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা, পালগ শাক ৩৫ থেকে ৪০টাকা বাজার দর দেখা গেছে। আধাইপুর ইউপির পার আধাইপুর গ্রামের কৃষক গোপাল বলেন আমি ১২কাটা জমিতে প্রায়২২শ ফুল কপির চারা রোপন করেছি এবং তুলতে শুরু করেছি। প্রতিটি কপির পিচ বাজারে ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রয় করছি। কদমগাছী গ্রামের কৃষক আলামিন বলেন,১৮ কাঠা জমিতে পটল চাষ করেছি। শেষ সময় প্রতি সপ্তাহে দেড় থেকে ২ মণ পটল তুলতে পেরেছি প্রতিমণ ১১শ থেকে ১৩ টাকা দরে বিক্রয় করেছি। কোলা ইউপি’র পুখুরিয়া গ্রামের আঃ সালাম বলেন, আমি ১৪ কাঠা জমিতে শিম চাষ করেছি আশা করছি এসপ্তাহের মধ্যে শিম বাজারে বিক্রয় করতে পারবো। তাছাড়া বাজারে সবজির দাম ভাল আছে আশা করছি দামও ভালোই পাব। উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন বদলগাছীতে এবার প্রায় ৭৩০ হেক্টর জমিতে শিম সহ বিভিন্ন সবজি চাষ আবাদ হয়েছে। বছরে শুরু খেকেই আবহাওয়া ভাল থাকায় সবজির বর্তমান ভাল আছে। এতে উপজেলার কৃষরা অনেক ল্যাভব্যন হবে এইসবজি থেকে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category