বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে রহস্য জনক ভাবে বৃহতম বড়
২টি কোলা ও ভান্ডাপুর হাট ইজারা না দেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়
বদলগাছী উপজেলায় বৃহতম গরু ও সবজির বড়হাট। রাজস্ব আদায়ে বৃহত্বম হাট
কোলা ও ভান্ডারপুর হাট। উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায় উপরোক্ত হাট
দুটি স্থানীয় লোকজনদের সহযোগিতায় খাস আদায় করা হচ্ছে। সরেজমিনে
কোলা ও ভান্ডারপুর হাটে গিয়ে কৃষকদের অভিযোগ করে বলেন. পোটল সহ আন্যান্য
সবজি ৪২ কেজিতে মন হিসাবে ওজনে নেওয়া হচ্ছে। অপরদিকে পোটল , বেগুন ,
কাচা ঁমরিজসহ অন্যান্য সবজির এর টোল বা খাজনা প্রতি মন ২০ টাকা হারে
খাস আদায়েও নেওয়া হচ্ছে। বলে ক্রেতা মোঃ ফারুক
হোসেন,আলামিন,সোবাহান,বকুল সহ অনেকে বলেন। এছাড়াও তারা বলেন স্থানীয়
জনৈক ব্যক্তি তার সহ অন্যান্য ক্রেতাদের মাধ্যমে কৃষকদের নিকট থেকে প্রতিমন
পোটল সহ অন্যান্য সবজির ২০ টাকা হারে টোল বা খাজনা আদায় করা হচ্ছে।
আরো জানান ৬০ কেজি ওজনের প্রতি বস্ত আমাদের কাছ থেকে ৩৫ টাকা করে
টোল বা খাজনা আদায় করে। সরজমিরে খাস আদায়ে কোন সরকারী কোন ব্যক্তিকে
দেখা যায়নি। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ পলাশ উদ্দিন বলেন কোলাও
ভান্ডাপুর হাটে আদায় বিষয়ে আমার কিছুই জানা নেই। উপজেলা নির্বাহী
অফিসার ইসরাত ছনি বলেন ১৪৩৩ বঙ্গাব্দে কোলা ও ভান্ডাপুরহাট দুটি হাট গত
২২/২/২৬, ০৪/৩/২৬, ৩০/০৩/২৬ ও ০৮/০৪/২৬ ইং তারিখে মোট ৪ (চারবার) দরপত্র
আহবান করা হলেও কেউ সরকারী সম্ভাব্য ইজারা মূল্য না দেওয়ায় ভুসি অফিসের
ম্যাধমে খাস আদায় করা হচ্ছে। বিষয় টি এলাকার জনসাধারনের মধো রহস্য জনক
বলে মনে করছে।