• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বদলগাছীতে রেকর্ড পরিমান সরিষার আবাদ করেছে কৃষকরা।

দিনকাল বিডি / ২০৮ Time View
প্রকাশঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

বদলগাছী(নওগাঁ) প্রতিনিধিঃ
বদলগাছী উপজেলার বিভিন্ন মাঠে মাঠে সবুজের মাঝে ফুটে আছে হলুদ সরিষা ফুল। শীতের হাওয়ায় ছড়িয়ে পড়ছে সুবাস। মধু আহরণে ফুলে ফুলে বসছে মৌমাছি। সেই সাথে সরিষার হলুদ ফুলে মনোমুগ্ধকর হয়ে ছবি তুলছেন কোমলমতি শিশু সহ সকল বয়সী নারী পুরুষ। যত দূর চোখ যায় হলুদের সমারোহ। এই মৌসুমে বদলগাছী উপজেলায় রেকর্ড পরিমান জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা সরিষার বাম্পার ফলনের আশা করছেন। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ১০৪৫ হেক্টর জমিতে তা অর্জিত হয়ে অতিরিক্ত ২০৫হেক্টর জমিতে সরিষ আবাদ হয়েছে। শুরুর দিকে সরিষা খেতে পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছিল। কিন্তু কৃষকদের নিবিড় পরিচর্যা এবং মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও প্রত্যক্ষ কারিগরি সহযোগিতার কারণে তা প্রতিহত করা সম্ভব হচ্ছে। এখন কৃষকেরা সরিষার বাম্পার ফলনের আশা করছেন। সরেজমিনে ঘুরে দেখাযায় উপজেলার মথুরাপুর, আধাইপুর মিঠাপুর, পাহাড়পুর ও কোলা ইউনিয়নের মাঠ গুলোতে চখে পড়ার মত সরিষার ক্ষেত। আধাইপুর ইউপির সাদিশপুর গ্রামের মিলন চন্দ্র বলেন ‘আমি এ বছর দুই বিঘা জমিতে সরিষার চাষ করেছি। কৃষি অফিস থেকে অল্প বীজ পেয়েছি। পরে আমি নিজে বাজার থেকে সরিষার বীজ কিনে জমিতে সরিষা বীজ বপন করি। প্রতিটি সরিষাগাছে প্রচুর পরিমাণ ফুল ধরেছে। ফুলগুলো আকারেও বড় হয়েছে। মনে হচ্ছে, এবার সরিষার ফলন ভালো পাব। সময়মতো সরিষা তুলে বিক্রি করতে পারলে বাড়তি কিছু টাকা আসবে। এতে পুরোদমে ইরি-বোরো চাষ করতে পারব। উপজেলার জগৎ নগর গ্রামের মকবুল হোসেন বলেন চলতি মৌসমে আমি ৩বিঘা ধানী জমিতে সরিষা লাগিয়েছি। এই বছর আবহাওয়া ভালো থাকায় ভালো ফলনের আশা করছি। বাজারেও সরিষার ব্যাপক চাহিদা রয়েছে। নিজ পরিবারের তেলের যোগান দিতেই আমি সরিষার চাষ করি। বাড়তি আয়ের জন্য। উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন চলতি মৌসুমে বদলগাছী উপজেলার আটটি ইউনিয়নে ব্যাপক সরিষার আবাদ হয়েছে। লক্ষমাত্রার ছাড়িয়ে ২০৫হেক্টর জমিতে বেশী সরিষা চাষাবাদ করা হয়েছে। ফলন ভালো হলে প্রতি বিঘা জমিতে ৫ থেকে ৬ মন সরিষা ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কৃষকেরা অন্যান্য আবাদে ও ঝুঁকেছেন। যথাসময়ে জমি চাষযোগ্য হওয়ায় এলাকার কৃষকেরা সুযোগ বুঝে সরিষা চাষ করেছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে কোনো ধরনের ক্ষতি না হলে এ উপজেলায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category