• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বদলগাছীতে র‍্যালী ও আলোচনার মধ্যেদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত।

দিনকাল বিডি / ১৩৫ Time View
প্রকাশঃ বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

হাফিজার রহমান বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। ৬ সেপ্টম্বর বেলা ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বদলগাছী শাখার আয়োজনে জন্মাষ্টমী পালিত হয। সভাপতিত্ব করেন পূজা উদযাপন কমিটির বদলগাছী শাখার সভাপতি দেবপ্রশাদ দেশমুখ্য। প্রধান অতিথি হিসাবে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম মোঃ আব্দুস সালাম মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ আলী, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বদলগাছী শাখার সাধারণ সম্পাদক বাসুদেব সাহা। অন্যদিকে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের বদলগাছী শাখার আয়োজন শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মাষ্টমী পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের বদলগাছী উপজেলা শাখার সভাপতি অরুণ চন্দ্র চক্রবর্তী। সাধারণ সম্পাদক তপন কুমার মন্ডল বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা। উক্ত র‍্যালী ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আশা ভক্তরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category