• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বন্দরে ২১নং ওয়ার্ডে মসজিদের পাশে ময়লার ভাগাড়,পরিবেশ নিয়ে দু”চিন্তায় স্থানীয়রা

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

শেখ আরিফ,নারায়ণগঞ্জ-বন্দর:
নারায়ণগঞ্জ বন্দরে ঐতিহ্যবাহী শাহি জামে মসজিদ এলাকাটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকাটি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড় সিটি কর্পোরেশন আওতাধীণ ২১নং ওয়ার্ডে অবস্থিত। আনুমানিক ৪’শ বছর পূর্বে মোঘল আমলের সময়কালে চুন-সুরকী ও পাথর দিয়ে নির্মিত হয় শাহী জামে মসজিদটি। পাশে মসজিদের সৌন্দর্য্য বর্ধনের জন্য বইছে শাহীমসজিদ পুকুরটি। যা কালের বির্বতনে ঐতিহ্য হারাতে বসেছে। মসজিদের রাস্তার পূর্ব পাশেই রয়েছে ৯নং কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়,সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়,ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অবস্থিত।

অথচ এমন একটি ব্যস্ততম গুরুত্বপূর্ণ এলাকা শাহী মসজিদ এর পাশেই রয়েছে ময়লা ফেলার স্তুপ। এলাকাবাসী এই ময়লার স্তুপটি অন্যত্র সরিয়ে নিতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।

জানা গেছে,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের অর্ন্তগত গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকা হচ্ছে শাহীমসজিদ এলাকাটি। এই শাহীমসজিদের পাশেই রয়েছে ময়লার ভাগাড়। এখানে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেখানে বিভিন্ন জায়গা থেকে আগত শিক্ষার্থীরা এসে বিদ্যার্জন করে। রয়েছে মাদ্রাসা যেখানে কোমলমতি শিক্ষার্থীরা পাঠ গ্রহন করে। রয়েছে শাহী জামে মসজিদ ও শাহী আমলের পুকুর। আর এর পাশেই ময়লা ফেলার স্তুপ। ময়লার স্তুপের কারনে এক দিকে যেমন এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। অন্যদিকে ময়লা আবর্জনার দূর্গন্ধে শিশুরা পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে। মুসল্লীরা মসজিদে যাওয়ার সময় ময়লার মূর্গন্ধে নাক চেপে যেতে হয়। এছাড়াও সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা ১০/১২ দিনেও ময়লা অপসারন না করায় ময়লা আর্জনার দূর্গন্ধ আরো প্রকট আকার ধারন করে।

শাহী মসজিদের পাশে ময়লার আবর্জনার স্থানটি সরিয়ে নিতে এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিকে একাধিক বললেও কোন সাড়া পাওয়া যায় নাই। তাই এলাকাবাসী জনস্বার্থে মসজিদ ও ¯ু‹লের সামনে থেকে ময়লা আবর্জনার স্তুপটি দ্রুত অন্যত্র সরিয়ে নিতে মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছে।

সিকদার মালেক স্কুলের ছাত্রী শেখ ফাতেমা বলেন,শাহীমসজিদে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এমন একটি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এমন ময়লা আর্বজনার স্তুপ থাকায় আমিসহ আমার সহপাঠীরা নাক চেপে এই পথ দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। এলাকার ময়লা-আবর্জনা রাখার জন্য একটা নির্দিষ্ট ময়লাগার দরকার। তবে সেটা স্কুল কিংবা মসজিদের পাশে নয়। স্কুল ও মসজিদের পাশে না হয়ে অন্যত্র ব্যবস্থা হলে ভালো হতো।

স্থানীয় বাসিন্দা সামসুল হাসান বলেন, ‘মসজিদের স্বার্থে,মুসল্লিদের স্বার্থে, মসজিদের সৌন্দর্য রক্ষার্থে,কোমলমতি শিক্ষার্থীর স্বার্থে শাহী মসজিদ থেকে অন্যত্র ময়লার স্তুপটি সরিয়ে নেয়ার মেয়র মহোদয়ের কাছে দাবী জানাচ্ছি। মসজিদ আমাদের ইবাদতের জায়গা। এলাকাবাসী মসজিদে আসেন নামাজ পড়ার জন্য। এলাকাবাসী ময়লার স্তুপটি অন্যত্র সরিয়ে নেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করতে চেয়েছিল, সেটা আবার অন্যভাবে ঠেকানো হয়েছে। সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর কাছে অনুরোধ এলাকার কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে যাতে দ্রুত ময়লা ফেলার স্থানটি পরিবর্তন করা হয়।

শাহী জামে মসজিদ পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাসনাত রহমান বিন্দুর সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি ফোনটি রিসিভ করেন নাই।

এ ব্যাপারে স্থানীয় ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া বলেন,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের শাহী মসজিদ এলাকায়্ ময়লা আবর্জনা জমানোর পর পরিচ্ছন্ন কর্মীরা নিয়ে যায়। তবে এলাকাবাসীর দাবী (শাহীমসজিদ) ময়লাগারটি এখান থেকে অন্যত্র সরিয়ে নেয়ার। তবে ময়লা ফেলার নির্দিষ্ট কোন স্থান না থাকায় এখানে নির্ধারন করা হয়েছে। তবে আমি এলাকাবাসীর সাথে কথা বলে দেখি কি করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category