• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বরিশালের বাকেরগঞ্জে ‘ছাত্রদল নেতার হাত ও পায়ের রগ কর্তনের অভিযোগে বিএনপি’র দুই নেতা বহিষ্কার”

দিনকাল বিডি / ৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি :: বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সাবেক
সভাপতি মোঃ আসাদুল্লাহ্ কে কুপিয়ে রক্তাক্ত আহত করা এবং হাত-পায়ের রগ কাটার অভিযোগে নিয়ামতি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ন আহবায়ক শাহীন ফরাজী কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের বদৌলতে জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য আজ বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক- সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক- শাহীন ফরাজী-কে বিএনপি’র প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বহিষ্কৃত দুই বিএনপি নেতার বিরুদ্ধে পূর্ব বিরোধ কে কেন্দ্র করে ৮ মার্চ (শনিবার) রাত ৯ টায় নিয়ামতি বাজারের ভিআইপি মিষ্টির দোকানের সামনে সালাম মৃধা ও শাহীন ফরাজীর নের্তৃত্বে একদল যুবক প্রকাশ্যে ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আসাদুল্লাহ্ কে কুপিয়ে রক্তাক্ত আহত করে। এবং হাত-পায়ের রগ কেটে দেয়ার ও অভিযোগে উঠে।
গতকাল ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায়, বাকেরগঞ্জ উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদল নেতা-কর্মীরা বরিশাল- পটুয়াখালী মহাসড়কের সরকারি বাকেরগঞ্জ কলেজের সামনে অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category