• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাউফলে আইসক্রিম খাওয়ার অপরাধে ৩ শিশুকে শিকলে বেঁধে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

মোঃ ফোরকান,পটুয়াখালী জেলা প্রতিনিধি:
সোমবার (২৫ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃধার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই শিশুদের স্বজনেরা রাত দশটার দিকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে আব্দুল্লাহ (৮), ফাহিম (১০) ও ইমাম হোসেন (৭) মদনপুরা ইউনিয়নের মৃধার বাজার এলাকার আনোয়ার ষ্টোরের মালিক মোঃ আনোয়ার হাওলাদারের অনুপস্থিতিতে দোকানের ফ্রিজ থেকে তিনটি আইসক্রিম নিয়ে খেয়ে ফেলে ওই তিন শিশু। পরে দোকান মালিক আনোয়ার এসে শিশুদের আইসক্রিম খেতে দেখে রেগে গিয়ে তিন শিশুকে শিকলে বেঁধে তালাবদ্ধ করে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন।

ব্যবসায়ী আনোয়ার একই এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাইদুর রহমান বলেন, শিশুদের পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে৷

বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category