• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাউফলে প্রাইভেট না পড়ায় কেক দেওয়া হয়নি শিক্ষার্থীকে!

দিনকাল বিডি ২৪ / ১৪১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় শিক্ষক দিবসের অনুষ্ঠানে কেক দেওয়া হয়নি তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থীকে। ৭ অক্টোবর সোমবার বিকালে উপজেলার ৬৮নং নাজিরপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই ঘটনা ঘটেছে। ওই ঘটনায় স্থানীয় প্রভাবশালীদের চাপে মুখ বন্ধ রাখলেও গতকাল বুধবার বিকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন শিক্ষার্থীর বাবা।

শিক্ষার্থীর বাবা শফিকুল ইসলাম জানান আমার মেয়ে ফাতেমাতুজজোহরা নাজিপুর বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী। আমি একজন অবসর প্রাপ্ত সেনা সদস্য হওয়ায় আমার সন্তানকে নিজেই পড়ালেখার তদারকি করি। সে তৃতীয় শ্রেনীতে মেধা তালিকায় প্রথম স্থান অর্জণ করে সুনামের সাথে বিদ্যালয় পড়ালেখা করছে। ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক আসমা আক্তার আরজু বেগম স্কুলের ফাঁকে প্রায়ই বাসায় প্রাইভেট পড়ার কথা বলে। আমার কন্যা সন্তান আমাকে জানালে আমি ওই শিক্ষককে ৪র্থ শ্রেনী থেকে তার কাছে প্রাইভেট দেওয়ার কথা বলি। গত সোমবার শিক্ষক দিবসে স্কুলে কেক কেটে অনুষ্ঠান করা হয়। ওই সময় উপস্থিত সকলে বাচ্চাদের কেক দিলেও ওই শিক্ষক আমার বাচ্চাকে বলে তুই আমার কাছে প্রাইভেট পড়না. তোকে কেক দিবনা। ক্ষুদ্র শিক্ষার্থী ওই ঘটনায় উপস্থিত বাচ্চাদের সামনে লজ্জা পেয়ে বাসায় গিয়ে কান্নায় ভেঙ্গে পরে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকে জানালে আমাকে প্রথমবারের মতো ক্ষমা করে দিতে বলেন। অভিযোগের বিষয় সহকারী শিক্ষক আরজু বেগম জানান কেক কাটার অনুষ্ঠান ছিল ঠিকি ওকে এ ধরনের কথা বলছি সেটা সঠিক না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা বেগম জানান এই বিদ্যালয়ে আরজু একাই প্রাইভেট পড়ায় তবে আমার অজান্তে কি হয়েছে সেটা আমার জানা নাই। এরকম ঘটনা বৈষম্য বিরোধী। এ বিষয়ে উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন বাউফল উপজেলা প্রাথমিকে এই ঘটনা আমাকে কেউ জানায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category