• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাগাতিপাড়া বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী রকুনুজামান (উওম)

দিনকাল বিডি ২৪ / ১২২ Time View
প্রকাশঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগাতিপাড়া উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাগাতিপাড়া উপজেলার ১নং পাঁকা ইউনিয়নের ৮নং ওয়াড বিএনপির সাবেক আহ্বায়ক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রকুনুজামান (উওম)।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে শান্তি, সম্প্রীতি ও মানবিকতার বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। পবিত্র রমজান মাস আমাদেরকে আত্মসংযম, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। সেই শিক্ষা ধারণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

রকুনুজামান উওম বলেন, ঈদুল ফিতর আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে। ঈদের এই পবিত্র মুহূর্তে সকল বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

তিনি বাগাতিপাড়া উপজেলার সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category