• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ‘ভূমি মেলা’ শুরু

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ মে, ২০২৫

বাগাতিপাড়া নাটোর প্রতিনিধি :

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় তিন দিনব্যাপী ‘ভূমি মেলা’ শুরু হয়েছে।
এ উপলক্ষে (২৫ মে) রোববার সকাল ১০টায় ভূমি অফিসে চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভা। উদ্বোধন শেষে তাঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে স্থাপিত ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা পৌঁছানোর বিষয়টি উপস্থাপন করা হবে। এছাড়া সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে বলে আলোচনা সভায় জাননো হয়।
এরপর ভুমি অফিসে সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা প্রদানের জন্য ভূমিসেবা কেন্দ্র উম্মুক্ত করা হয়। মেলায় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান, ভূমি আড্ডা, ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শণ, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট,স্টিকার,বই বিতরণ, মেলায় অংশগ্রহণকারী,পরিদর্শনকারী,পরামর্শ গ্রহণকারীর মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত গণশুনানী করা হবে। সুবিধাজনক সময়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণমুলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category