• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাট থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসব

দিনকাল বিডি / ৩৩৩ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
দীর্ঘ ৪৪ বছর ধরে পথচলা দক্ষিন অ লের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বাগেরহাট থিয়েটারের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী উৎসব শুরু করা হয়েছে। উৎসবের প্রথাম দিন শনিবার বেলা ১১ টায় থিয়েটার সম্মুখে জাতীয় ও থিয়েটারের পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয়। পরে এক বর্নাঢ্য সাংস্কৃতিক রালী বের করে থিয়েটার প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় থিয়েটার সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দিনের প্রথমার্ধের কর্মসুচী সম্পন্ন করা হয়। থিয়েটারের নব-নির্বাচিত সভাপতি শেখ আজমল হোসেন ও সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া লাবলু এ কর্মসুচী সমন্বয় করেন। এরপর থিয়েটারের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন স্মৃতিচারন, আজীবন, বর্তমান ও প্রাক্তন সদস্যদের নিয়ে থিয়েটার চত্তরে সাংস্কৃতিক আড্ডার মধ্য দিয়ে দিনের দ্বিতীয়ার্ধের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উৎসবের দ্বিতীয় দিনে ১৬ অক্টোবর রবিবার এসি লাহা মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাট থিয়েটারের প্রতিষ্ঠাতা মরহুম শেখ নজরুল ইসলাম সম্মাননা পদক উম্মেচন করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ও পুলিশ সুপার কে এম. আরিফুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সাংস্কৃতিক সংগঠক ঝুনা চৌধুরী অতিথি হিসাবে থাকবেন। পরে বাগেরহাট থিয়েটারের প্রযোজনায় মনোজ মিত্রের রচনায় ও ওয়াহিদ মুরাদ মধুর নির্দেশনায় নাটক “সত্যি ভূতের গপ্পো” ম স্থ হবে বলে জানান থিয়েটারের অন্যতম কর্মকর্তা শফিক রেনজার।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category