বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় । রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট খানজাহান (রহ) এর মাজার মোড়ে তিনি এই কার্যালয় উদ্বোদন করেন । এসময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক এম এ মতিন, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস সহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন । সদর উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নেতাকর্মীরা ।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেন, বিএনপি জামায়াতের আমলে দেশে আওয়ামীলীগসহ নিরিহ জনগনের উপর অত্যাচার নির্যাতন করা হয়েছে । আর বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন দেখে মাথা খারাপ হয়ে গেছে ।
তিনি আরো বলেন, বাগেরহাটের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়নের জন্য আমরা বরাদ্দ পেয়েছি । বাগেরহাট পৌরসভার রাস্তাঘাটের উন্নয়নের জন্য ও বরাদ্দ পেয়েছি । খুব দ্রুত কাজ শুরু হবে । আপনারা জনগণের কাছে আমাদের উন্নয়নের বার্তা পৌছে দিন । কারও মিথ্য প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান তরুণ এই সংসদ সদস্য ।
আগামী নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি । #