বাগেরহাট প্রতিনিধি ।।
এডাব বাগেরহাট জেলা কমিটির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার বেলা ১১ টায় বাগেরহাট যদুনাথ স্কুল এন্ড কলেজ এর সভা কক্ষে এই বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় । এডাব বাগেরহাট জেলা কমিটির সভাপতি ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভা শুরু হয় । এডাব বাগেরহাট জেলা কমিটির সদস্য সচিব মোঃ কামরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি ডাঃ রনজিৎ কুমার বিশ্বাস, সাবেক সদস্য সচিব হেমায়েত হোসেন খোকন, জেলা কমিটির সহ সভাপতি মোঃ আঃ সালাম শেখ, সদস্য মোঃ মনজুরুল ইসলাম, মোঃ আইয়ুব আলী আকন্দ প্রমুখ ।