• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাগেরহাটে জাতীয় বীমা দিবস পালিত

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ বুধবার, ১ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
‘আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ”এই প্রতিপাদ্যে বাগেরহাটে জাতীয় বীমা দিবস-২০২৩ পালিত হয়েছে। বুধবার (১ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রাশাসনের আয়োজনে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পূনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৬০ সালে ১ মার্চ তৎকালীন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১০ সালে বীমা আইন সংশোধন করে বীমা শিল্পের উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করেন। বঙ্গবন্ধুর কর্মজীবনের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই দিন জাতীয় বীমা দিবস ঘোষণা করেছে সরকার।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের জোনাল ম্যানেজার অনিমেষ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি আব্দুল হক, মেঘনা লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি দুর্গারানী, পপুলার লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি রুহুল আমিন, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি নাসিমা খান, রুপালি লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি সুমন খান, আলফা লাইফ ইন্সুরেন্সের প্রতিনিধি আবু বক্কর, মেহেদী হাসান পারভেজ, ডেলটা লাইফ ইন্সুরেন্স ইন্সুরেন্সের প্রতিনিধি হেমায়েত হোসেন, সাধারণ বিমা লাইফ ইন্সুরেন্স প্রতিনিধি সাকির হোসেন সহ বিভিন্ন দাফতরিক কর্মকর্তা বৃন্দ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category