• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে পুলিশি বাঁধায় বিএনপির সমাবেশ পন্ড

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ বুধবার, ৩ জুলাই, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে পুলিশি বাঁধায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করতে পারেনি দলটি। জেলার বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীদের শরীর তল্লাশি ও হয়রানি করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এমনকি সমাবেশ স্থল জেলা বিএনপির আহবায়কের কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান ও নেতাকর্মীদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ করেছেন দলটির নেতারা।
বুধবার (০৩ জুলাই) দুপুরে বাগেরহাট শহরের হরিণখানা এলাকায় জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের বাড়িতে প্রেস ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন বিএনপির নেতারা।

তারা বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ জুলাই ) সকাল দশটায় শহরের পুরাতন বাজার এলাকায় বাগেরহাট জেলা বিএনপির আহবায়কের কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশ যাতে না করতে পারে সেজন্য পুলিশ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে যেয়ে হুমকি দিয়েছে। শহরের বিভিন্ন প্রবেশপথে চেকপোষ্ট বসিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে আসার পথে নেতাকর্মীদের শরীর তল্লাশে করেছেন। সমাবেশ স্থলে নেতাকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকি হরিনখানা এলাকায় জেলা বিএনপির আহবায়কের বাড়ির সামনেও পুলিশের অবস্থান ছিল। এসব কারণে তারা সমাবেশ করেননি।
প্রেস ব্রিফিংয়ে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান বলেন, বাগেরহাটে বিএনপি’র কোন সভা-সমাবেশে পুলিশ অনুমতি দেয় না। গত রাতে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের বাসায় পুলিশি তল্লাশীর ঘটনা ঘটেছে। শত বাধা উপেক্ষা করে আজকের সমাবেশে আসা নেতাকর্মীদের শহরের বিভিন্ন রাস্তায় তাল্লাশী চালিয়েছে কয়েকজনকে আটক করেছে বলে শুনেছি।
তিনি বর্তমান সরকারকে হুশিয়ার করে দিয়ে বলেন। সরকারি দলের নেতাকর্মী ও তাদের পেটুয়া বাহিনী দুর্নীতি করে সম্পদের পাহাড় জমিয়েছে। দ্রব্যমূল্যের লাগাম টানতে ব্যর্থ হয়েছে এ সরকার। ব্যাংক গুলো দেউলিয়ার পথে।

স্বৈরশাসকের পরিণতি খুব করুন হয়। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। জোর করে ক্ষমতা ধরে না রেখে পদত্যাগ করুন। বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতেও সরকারের ভয়। প্রতিটি সভা সমাবেশে পুলিশ আমাদের বাধা দেয়। আওয়ামী লীগ ও যুবলীগ মিছিল করে। আমরা কি দেশের নাগরিক না। আমাদের কি প্রতিবাদ করার, কথা বলার অধিকার নেই বলে আক্ষেপ করেন জেলা বিএনপির শীর্ষ নেতা।

প্রেস ব্রিফিংয়ে জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, ডাক্তার আব্দুর রহমান, শেখ নজরুল ইসলাম কাজল, মোহাম্মদ ফিরোজ হোসেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি নেতাদের অভিযোগ অস্বীকার করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। কোথাও বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। পুলিশ তার নিয়মিত দায়িত্ব হিসেবে চেকপোস্ট বসিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category