বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে শনিবার সকালে বিএনপির কেন্দ্রীয় কর্ম সূচির অংশ হিসাবে
পদযাত্রা পন্ড হওয়ার পর নেতা কর্মীদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল বাগেরহাট জেলা শাখা।
শনিবার দুপুরে মিছিল টি শহরের আমলাপাড়া থেকে শুরু করে । জেলা মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার ও সম্পাদক নারর্গীস আক্তার ইভার নেতৃত্বে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল কারী মহিলাদল বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামিমুর রহমান, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এসালাম সহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবী করেন্। #