• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহে সুশাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ সোমবার, ৫ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহে সুশাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ জুন) দুপুরে যদুনাথ স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে এ্যাসোসিয়েশন অফ ডেভলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এ্ডাব) এর আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এ্ডাব বাগেরহাটের সভাপতি ঝিমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট মহিলা বিষয় অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভীন, বাগেরহাট শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুস সাকিব, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগর আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জী, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদারন। এসময় আরো বক্তৃতা করেন এ্ডাব, খুলনার সমন্বয়কারী রেজাউল করিম, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, এডাব বাগেরহাট জেলা শাখার সহ সভাপতি আব্দুস ছালাম, সাংবাদিক ইয়ামীন আলী, আজাদুল হক, শেখ শাকির হোসেন, বাধন এর নির্বাহী পরিচালক মনজুরুল আহসান মিলন, এডাব সদস্য মনজুরুল ইসলাম, রূপান্তরের শিল্পী আক্তারসহ বিভিন্ন বেসরকারি সংগঠনের নির্বাহী গন উপস্থিত ছিলেন।

সভায় বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহে সুশাসনে করনীয় নানা বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থায় নাগরিকদের জন্য বরাদ্দ ও সেবা সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর ব্যবস্থা করতে হবে। জনগনকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে হবে। জনগণ সচেতন হলে দেশে দূর্নীতি রোধ ও সুশাসন প্রতিষ্ঠা অনেক সহজ হবে বলে দাবি করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category