বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে সদস্য সংগ্রহ করে দেয়ার কথা ব্র্যাক কর্মীকে ডেকে নিয়ে ধর্ষনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ আগষ্ট) বিকেলে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাতি গ্রামে এঘটনা। এঘটনায় ওই ব্র্যাক কর্মী বাদী হয়ে একজনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন। তবে ধর্ষক আটক হয়নি।
যাত্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেগ এমদাদুল হক বাচ্চু জানান, মঙ্গলবার বিকেলে ব্র্যাকের ওই নারী কর্মীকে বেনেগাতি গ্রামের মৃত শেখ লুৎফর রহমানের ছেলে জিহাদ শেখ (৩৬) সদস্য সংগ্রহ করে দেয়ার কথা বলে ডেকে নেয়। পরে কৌশলে তাকে আটকে ধর্ষন করে। ওই নারী ঘটনাস্থল থেকে ফিরে এসে বিষয়টি ব্র্যাকের শাখা কর্মকর্তাদের জানালে তারা ঘটনাস্থলে যায়। এক পর্যায়ে ধর্ষক পালিয়ে যায়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, ব্র্যাক কর্মীকে ধর্ষনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আটকের জন্য পুলিশের একাধিক টীম কাজ করছে। ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।🏰#