• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত, মা ছেলে আটক

দিনকাল বিডি / ১৩৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাটের চিতলমারীতে ভাতিজার লাঠির আঘাতে ইউনুস শেখ (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আড়ুয়াবর্নী এলাকায় গাছের ঢাল ভাঙ্গা নিয়ে কথা কাটাকাটির জেরে ইউনুস শেখের মাথায় বাশের লাঠি দিয়ে বাড়ি দেয় ভাতিজা হোসাইন শেখ (২৫)। পরে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় ভাতিজা হোসাইন শেখ ও তারমা বেবিয়া বেগম (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ইউনুস শেখ আড়ুয়াবর্নি চরপাড়া গ্রামের মৃত সেকেল উদ্দিন শেখের ছেলে। গ্রেপ্তার হোসাইন শেখ নিহতের ভাই ইব্রাহিম শেখের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ইউনুস শেখ ধানের বোঝা মাথায় নিয়ে বাড়িতে যাওয়ার সময় তার ভাই ইব্রাহিম শেখের একটি আমড়া গাছের ডাল ভেঙ্গে যায়। এই বিষয়টি নিয়ে ইব্রাহীম শেখের স্ত্রী বেবি খাতুনের সাথে ইউনুস শেখের বাকবিতন্ডা হয়। বিষয়টি জানতে পেরে হোসাইন শেখ ইউনুসের উপর চড়াও হয়। সন্ধ্যার দিকে ইউনুস শেখ তার বাড়ির গোয়ালে গরু উঠাতে গেলে হোসাইন বাস দিয়ে তার মাথার উপর বাড়ি দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আবু ইছানুর আহত ইউনুস শেখকে মৃত ঘোষনা করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম কামরুজ্জামান খান জানান, নিহতের ভাই সিরাজুল ইসলাম দুই জনের নাম উল্লেখ করে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ রাতেই আসামীদের গ্রেফতার করেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category