বাগেরহাট প্রতিনিধি ।।
উপকারভোগিদের মধ্যে মৎস ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদ পূর্নবাসনের উপর এ কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ ২০০০ সাল থেকে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় বাগেরহাট ও শরণখোলা উপজেলায় এসএসএফ জেন্ডার মেইনস্ট্রিমিং প্রজেক্ট কোস্ট ফাউন্ডেশনের সহযোগিতায় উদয়ন বাংলাদেশ বাস্তবায়ন করে আসছে।
তারই আলোকে বাগেরহাট জেলায় জেলে পরিবারের সদস্যদের নিয়ে প্রাকৃতিক সম্পদ পুনর্বাসনে সম্মিলিত এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাগেরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, জনাব মোঃ রাশেদুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার, বাগেরহাট সদর উপজেলা মৎস্য অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা কৃষি অফিসার,উপস্থিত সকলকে প্রাকৃতিক সম্পদ ও মৎস সম্পদ আহরনের ও সংরক্ষন এর উপর গুরুত্বারোপ করেন। #