• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ এর অফ লাইন ক্যাম্পেইন

দিনকাল বিডি / ১৪৮ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার জন্য রোড টু স্মার্ট বাংলাদেশ অফ লাইন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকেলে রেল রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে বাগেরহাট জেলার প্রশিক্ষকদের প্রশিক্ষন দেয়া হয়। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন।

এসময় অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন মাস্টার ট্রেইনার প্যানেনের খুলনা বিশ্ববিদ্যালয় সহযোগী অধ্যাপক তালুকদার রাসেল, সহকারী অধ্যাপক কাজী মুরাদ, সহকারী অধ্যাপক রাকিবুল হাসান সিদ্দিকী, রোড টু স্মার্ট বাংলাদেশ অফলাইন ক্যাম্পেইনের আঞ্চলিক সমন্বয়ক মো: আরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ভোটারদের কাছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরাই ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির মূল লক্ষ্য। তাছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসাও এই কর্মসূচীর প্রধান উদ্দেশ্য। যাতে ভোটাররা বুঝতে পারে আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কোনো বিকল্প নেই। পরে উপস্থিত প্রশিক্ষকদের হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয়। এসময় জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষকদের প্রশিক্ষন কর্মশালায় বাগেরহাট জেলার ৯টি উপজেলার ১০০ জন প্রশিক্ষনার্থী অংশ নেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category