• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে ২টি আসনে প্রার্থী প্রত্যাহার জাকের পার্টির

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে ২টি আসনে জাকের পার্টির প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের এ মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে বলে জানান প্রার্থিতা প্রত্যাহারকারীরা। রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

বাগেরহাটে ৪টি আসনের মধ্যে বাগেরহাট-১ আসন (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) জাকের পার্টির শেখ গোলাম ফারুক চান ও বাগেরহাট-৪ আসন (মোরেলগঞ্জ-শরণখোলা) জাকের পার্টির বাদল রেজা তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে। জাকের পার্টি বাগেরহাট জেলা কমিটির সভাপতি খান আরিফুর রহমান বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের বাগেরহাট আসন ১ ও ৪ আসনের দুইজন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছে। বাগেরহাট ৪টি আসনের মধ্যে শুধুমাত্র বাগেরহাট-২ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবো বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category