• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটের দুই উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ বুধবার, ৮ মে, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের দুই উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
আপস.বুধবার ভোর থেকেই বাগেরহাট জেলা জুড়ে মুশলধারায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই ভোটাররা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। কচুয়া উপজেলার গোয়াল মাঠ রসিকলাল কেন্দ্র সহ বেশ কিছু কেন্দ্রে ভোটারদের দীর্ঘলাইন লক্ষ্য করা গেছে।

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দীতা করছেন। অপরদিকে রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন লড়ছেন।

দু’টি উপজেলার ১৭টি ইউনিয়নে ৭৯টি কেন্দ্রে, ৫৬৯ টি বুথে মোট ২লাখ ২৭ হাজার ৯ শত ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এছাড়া সুষ্ঠভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারের পাশাপাশি ১৪ জন আনসার ও ৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। দুটি উপজেলায় ২১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৪টি টিম ও ডিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category