• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

বাগেরহাটের মোংলায় জমি নিয়ে বিরোধে বসত বাড়ীতে হামলা-ভাংচুর,আহত ৫ ,আটক ১০

দিনকাল বিডি / ১৩৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
মোংলায় জমি নিয়ে বিরোধের জেরে মহিলা দলের নেত্রীর বাড়ীতে হামলা। বাড়ী ঘরে ব্যাপক ভাংচুর চালানো হয়েছে। এসময় পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাতেমা বেগম ও তার স্বামীসহ পাঁচ জন আহত হয়েছে । এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। আহতরা চিকিৎসা নিচ্ছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ।
আহতদের স্বজনদের অভিযোগ, মোংলা পৌর শহরের জয় বাংলা সড়কে মহিলা দলের নেত্রী ফাতেমা বেগমের স্বামীর নামে খরিদ করা বসত বাড়ীর জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে, সোনাইলতলা ইউনিয়নের বাসিন্ধা প্রিন্স হাওলাদেরর সাথে। শুক্রবার (১১ আগষ্ট) সকালে শতাধিক লোক নিয়ে প্রিন্স হাওলাদার ওই বাড়ী দখল নেওয়ার চেষ্টা করে। এসময় ঘরে থাকা মহিলা দলের নেত্রী ফাতেমাসহ তার স্বামী তাদের বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ফাতেমা বেগম,তার স্বামী-মোঃ সোহেল ও ফাতেমার ভাই মোঃ জসিম , ফাতেমার বোনের স্বামী মোঃ ফারুক, খালা রহিমা বেগম আহত হয়। ওই সময় বাড়ীতে ব্যপক ভাংচুর চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রিন্স হাওলাদারসহ ১০ জনকে আটক করে। আহত সকলে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ চিকিৎসা নিচ্ছেন। তবে আহত ফাতেম্ বেগমের বোন মিনারা বেগম জানান, শুক্রবার সকালে প্রিন্স হাওলাদারের নেতৃত্বে কয়েকশ লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বসত বাড়ীতে হামলা চালিয়ে দখল নেওয়ার চেষ্টা করে। তারা বাধা দিলে ঘরে থাকা তাদের সকলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা।
মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার জানান, দীর্ঘ দিন ওই বাড়ী নিয়ে আদালতে মামলা চলছিলো। আদালতে নিজেদের পক্ষে রায় পেয়ে বাড়ীটি দখল নেয়ার চেষ্টা চালায় প্রিন্স হাওলাদার। সংঘর্ষের খবর পেয়ে তিনি(সহকারী পুলিশ সুপার) ঘটনাস্থলে যান। সেখান থেকে পুলিশ প্রিন্স হাওলঅদারসহ ১০ জনকে আটক করেছে। আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশের একটি টিম বাড়ীতে অবস্থান করছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি । #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category