• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

বাঘায় আগুনে পুড়লো চার ঘর, ৮ লাখ টাকার ক্ষতি

দিনকাল বিডি / ১৭৬ Time View
প্রকাশঃ বুধবার, ১০ মে, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
বাঘায় অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাঘা পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বলিহার গ্রামের প্রবির কুমার লাহিড়ির বাড়িতে বুধবার (১০ মে) অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রনে নেয়।
প্রবির কুমার লাহিড়ি জানান,অগ্নিকান্ডে ২টি শয়ন কক্ষ,১টি রান্না ঘর ও ১টি গোয়াল পুড়ে গেছে। সবমিলে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পাশের বাড়ির রাজ বিহারি মন্ডল জানান, স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রন করতে না পারলে আমার বাড়িও বাচানো মুসকিল হয়ে যেত। কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি মেয়রকে অবগত করা হয়েছে । বাঘা পৌর মেয়র আক্কাছ আলী বলেন, বিশেষ কাজে ঢাকায় থাকার কারণে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি আমাকে জানিয়েছেন। পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা দেওয়া হবে। বাঘা থানার ওসি খায়রুল ইসলাম জানান,বিষয়টি নিয়ে জিডি করেছেন ক্ষতিগ্রস্ত প্রবির কুমার লাহিড়ি । উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার বলেন, বিষয়টি জেলা প্রশাসকের সাথে আলোচনা করে ব্যবস্থা নিবেন। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category