• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় গ্রীন হেভেন স্কুল কর্তৃক সনদপত্র, পুরস্কার বিতরণ , সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৭৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

রাজশাহীর বাঘায় মনোরম পরিবেশে গ্রীন হেভেন স্কুল কর্তৃক বৃত্তিপ্রাপ্তদের সনদপত্র বিতরণ পুরস্কার বিতরণ , সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (২৪-১১-২০২৫) সকালে স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি- সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রহমান,বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।
বক্তারা বলেন,শিক্ষা হচ্ছে জাতীর মেরুদন্ড। এখানকার শিক্ষার্থীরা সেই শিক্ষা অর্জন করে দেশ ও জনকল্যানে ভ’মিকা রাখবেন। শিক্ষকরাও যেন শিক্ষার গুনগত মান বজায় রেখে আদর্শিক পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে পারেন তবেই এই প্রতিষ্ঠান সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে সক্ষম হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলটির সভাপতি আব্দুল হালিম।
স্কুলটির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক সালাহ্ উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক আব্দুল হানিফ মিয়া। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা ও অভিবাবকগন। শিক্ষার্থী হুমায়ার মা রুবিয়ারা ও নুহার মা ফাইমা জানান,এখানকার শিক্ষকরা ছেলে মেয়েদের পাঠদানে খুব মনোযোগী। সেই কারণে মেয়েদের ভর্তি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category