• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় পদ্মায় গোসলে নেমে শিশু নিখোঁজ ! উদ্ধার অভিযানেও সন্ধান মেলেনি

দিনকাল বিডি / ৮২৬ Time View
প্রকাশঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় পদ্মায় গোসলে নেমে ৮ বছরের শিশু সিয়াম হোসেন
নিখোঁজ হয়েছে। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত রাজশাহীর
ডুবুরি দল উদ্ধার অভিয়ান চালিয়েও সন্ধান মেলাতে পারেনি । এই দিন রোববার
দুপুর ১টায় উপজেলার গোকুলপুর তাহেরের ঘাট এলাকার পদ্মায় এ ঘটনা ঘটে।
সিয়াম হোসেন বাঘা পৌরসভার কলিগ্রামের মনোয়ার হোসেন পিন্টুর মেঝ
ছেলে।
সিয়াম হোসেনের পিতা মনোয়ার হোসেন পিন্টু জানান, রোববার (২২
অক্টোবর) দুপুর ১টায় সহপাঠিদের সাথে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ হয়।
৫/৬ দিন আগে উপজেলার গোকুলপুর গ্রামে, তার নানা জামাত আলীর বাড়িতে
বেড়াতে এসেছিল সিয়াম হোসেন। সেখানকার পদ্মায় তার সমবয়সী ৪/৫ জন
গোসলে নামে। এর মধ্যে সিয়াম হোসেন নিখোঁজ হয়। পরে বাড়িতে না ফেরা
দেখে বিষয়টি জানতে পারেন। সে কালিদাশখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
দ্বিতীয় শ্রেণীতে পড়া শোনা করতো বলে জানান তিনি।
নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ (চলতি দায়িত্বে) উপপরিদর্শক
হাফিজুর রহমান জানান, বিষয়টি তার জানা নাই।
পাকুড়িয়া ইউপির চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ জানান, বিষয়টি জানার
পর ওই শিশুকে উদ্ধারের ব্যাব¯’া করা হয়। রোববার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত
রাজশাহীর ডুবুরি দল উদ্ধার অভিয়ান চালিয়েও সন্ধান মেলাতে পারেনি বলে জানান
চেয়ারম্যান। আলোর ব্যব¯’া না থাকায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয় বলে জানান
টিম লিডার (ডুবুরি দল) আব্দুল হালিম। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category