• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় ‘পার্টনার কংগ্রেস’: কৃষি উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে পরামর্শ

দিনকাল বিডি ২৪ / ৮৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বাঘা (রাজশাহী)প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের ‘গ্রোথ অন এগ্রিকালচার অ্যান্ড ট্রেড কুইরা’ প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শাম্মী আক্তার। তিনি বক্তব্যে কৃষি উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি গ্রহণ ও নিরাপদ ফসল উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি রাজশাহীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন অনুপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ আব্দুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন বাঘা উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ শফিউল্লাহ সুলতান। প্রেজেন্টেশন এর মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান। কৃষি সম্প্রসারণ অফিসার সোহানুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষিকে লাভজনক করতে তরুণদের এগিয়ে আসতে হবে। পার্টনার প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ ও প্রযুক্তি সহায়তা পেয়ে বাঘার কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবে।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার কাওসার আহমেদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি উদ্যোক্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category