• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় মুক্তিযোদ্ধার সাথে সংসদ সদস্য প্রার্থী চাঁদের মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

রাজশাহীর বাঘায় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদ। ভোট প্রার্থনা করে আবু সাঈদ চাঁদ বলেন, বিএনপি মুক্তিযোদ্ধার স্বপক্ষের দল । আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আগামীতে আপনাদের চাহিদা মোতাবেক সমস্যা সমাধানে কাজ করবে।

রোববার (৩০ নভেম্বর’২৫) সকাল ১১টায় মুক্তিযোদ্ধার কমপ্লেক্স এর নিজস্ব কার্যালয়ে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,প্যানেল চেয়ারম্যান-১ বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি। তিনি বক্তব্যকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জেষ্ঠ্য পুত্র তারেক রহমানের বাঘায় আগমন উপলক্ষে বিগত সময়ে দেওয়া সংরক্ষিত শ্রদ্ধাঞ্জলি পাঠ করে শোনান। এ সময় মুক্তিযোদ্ধাদের কণ্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
পবিত্র কুরআন তেলায়াত করেন- বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। গীতা পাঠ করেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ভবেশ চন্দ্র পান্ডের কণ্যা প্রভাষক সুথী পান্ডে। বক্তব্য দেন- যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য সচিব, আশরাফ আলী, সদস্য বীর মুক্তিযোদ্ধা বাদল সর্দার, সদস্য বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী। এর আগে ফুলের তোড়া দিয়ে আবু সাঈদ চাঁদকে শ্রভেচ্ছা জানান মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফির নাতি রাফি আহমেদ । সভা শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

বাঘা পৌর কমান্ডের আহ্বায়ক বীর মুক্তি যোদ্ধা নজরুল ইসলামের সঞ্চালানায় সভায় উপস্থিত ছিলেন- উপদেষ্ঠা মন্ডলীর সদস্য বীর মুক্তি যোদ্ধা নূরল ইসলাম মাস্টার, বীর মুক্তি যোদ্ধা শাহাজান আলী মাষ্টার, বীর মুক্তি যোদ্ধা ইঞ্জিনিয়ার আলা উদ্দীন, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞা, বীর মুক্তি যোদ্ধা সন্তান পাপ্পু রহমান সহ মুক্তিযোদ্ধা ইউনিটের পৌরসভা,ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ও সদস্যগনসহ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং রাজনৈতিক নের্তৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category