• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”

দিনকাল বিডি ২৪ / ২১ Time View
প্রকাশঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

বাঘা একটি কৃষি প্রধান উপজেলা। এখানে আম, ধান, সবজি, মৎস্য ও দুগ্ধ খামার – সব ক্ষেত্রেই সমবায়ের বিশাল সুযোগ আছে। বাঘার কৃষক, নারী উদ্যোক্তা, যুবক – সবাই যদি সৎভাবে সমবায়ে যুক্ত হন, তাহলে বাঘাই হবে স্বাবলম্বী বাঘা। সমবায় দিবসের আলোচনা সভায় এসব বিষয় সামনে নিয়ে আলোচনা হয়েছে।
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা ৫ মিনিটে সমবায়ীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে আলোচনা সভার উদ্বোধন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, জেলা বিএনপির সদস্য নুরুজ্জামান খান মানিক, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, জিয়া পরিষদের সভাপতি বাবুল কৃষক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম সানা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ।
এছাড়া সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা থানা গ্রাম্য চিকিৎসক সমবায় সমিতির সভাপতি ডা. মো. আব্দুল লতিফ মিঞা, পাকুড়িয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন,বাজুবাঘা প্রশিক্ষিত যুব সমবায় সমিতির সভাপতি মো. আমিরুল ইসলাম, উত্তর গাওপাড়া মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি লিটন ভূঁইয়া, জাহান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আব্দুল মজিদ, গড়গড়ি ইউনিয়ন কুলি শ্রমিক সমবায় সমিতির সভাপতি জুয়েল আহমেদ ।
বক্তারা বলেন, সমবায় শুধু অর্থনৈতিক সংগঠন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। একা চলার চেয়ে সবাই মিলে চললে কৃষক, নারী উদ্যোক্তা ও যুবকরা দ্রুত স্বাবলম্বী হতে পারেন। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে বড় পুঁজিতে রূপান্তর করে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এজন্য সমিতিগুলোকে স্বচ্ছ, জবাব দিহিমূলক ও সক্রিয় রাখার আহ্বান জানান তারা।
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন, “সবার জন্য বাংলাদেশ গড়তে হলে সমবায়কে শক্তিশালী করতে হবে। বাঘার প্রতিটি সমিতি যদি নিয়ম মেনে, সততার সাথে চলে, তাহলে বাঘাই হবে স্বাবলম্বী বাঘা।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,সমবায় সমিতির সভাপতি-সম্পাদক, সদস্য, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category