• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাঘায় আনসার- ভিডিপি মৌলিক-প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান

দিনকাল বিডি ২৪ / ৭৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩০ মে, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :

আনসার ও ভিডিপি সদস্যদের সামাজিক মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের ধারাবাহিকতায় রাজশাহীর বাঘায় ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষন শেষ হয়েছে । প্রশিক্ষনে অংশগ্রহনকারিদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ তুলে দেন,অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার । বক্তব্যকালে তিনি বলেন,সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়তে চায়। বাল্য বিবাহসহ অপরাধমূলক কর্মকান্ডে ভূমিকা রাখায় আনসার-ভিডিপির প্রশংসা করেন ইউএনও। তিনি বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণ করে নিজেকে আত্মস্বাবলম্বী হিসাবে গড়ে তুলতে পারলে এ প্রশিক্ষন সার্থক হবে। এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা তহুরা হক, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মাহমুদুল ইসলাম,রুস্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ প্রমুখ।

উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় সুত্রে জানা যায়,গত ১৮ মে’২৫ উপজেলার রুস্তমপুর উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে উদ্ধোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১০ দিন ব্যাপী প্রশিক্ষন শুরু হয়। প্রতিদিন সকাল ৮ থেকে দুপুর ১ টা পর্যন্ত এই প্রশিক্ষনে নগর প্রতিরক্ষা দল (টিডিপি) এর ৩১ জন পুরুষ ও ৩৩ জন মহিলা সদস্য অংশগ্রহণ করেন । প্রশিক্ষণ শেষ হয়েছে (২৯ মে’২৫)
এদের মধ্যে মূল্যায়ন পরীক্ষায় সমাপনী দিনে ৩জনকে পুরুস্কৃত করা হয়। প্রথম হয়েছেন জাফরুজ্জামান ইশান,দ্বিতীয় হয়েছে আমেনা খাতুন,তৃতীয় হয়েছে আদনান।

প্রশিক্ষনের আয়োজন ও সার্বিক তত্বাবধানে ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাকিব-উল মওলা। সহযোগিতায় ছিলেন, উপজেলা প্রশিক্ষকা মাহফুজা খানম, প্রশিক্ষক সোহেল রানা,উপজেলা কোম্পানি কমান্ডার আঃ সাত্তার সহ দলনেতা ও দলনেত্রী বৃন্দ।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category