• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় পটকাবাজি বিস্ফোরণে যুবক আহত

দিনকাল বিডি / ১০১ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি

নিজের বানানো পটকাবাজি বিষ্ফোরণে সজিব আলী (১৭) নামের এক যুবকের বাম হাতের কব্জিসহ আঙুলের নীচ অংশে রক্তাক্ত জখম হয়েছে। শনিবার(২৯-০৩-২০২৫)বিকেলে উত্তর মিলিক বাঘার বকুল তলা এলাকার জামিয়া ইসলামিয়া উলুম মাদরাসা সংলগ্ন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতর্ৃপক্ষ, বাঘা জোনের পাতকূয়ার পাকা মেঝের উপর বিস্ফোরণের ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে  উপজেলা স্বাষ্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সজিব আলীকে রাজশাহী মেডিকেল কলজ হাসাপাতালে পাঠান।

হাসপাতালে নেওয়ার সময় জিজ্ঞাসাবাদে সজিব জানান,লেখাপড়ার পাশাপশি সংসার চালানোর তাগিদে যখন যে কাজ পান করেন। কয়েকদিন আগে ট্রাকে হেলপারের কাজ করেছেন।  শনিবার শখের বশে পর্দার পাইপের মধ্যে দিয়াশলায়ের বারদ পুরে হাতুড়ির বাড়ি দিয়ে মুখ আটকাচ্ছিলেন। এ সময় বিস্ফোফরণ ঘটে আহত হন। ঈদ সামনে রেখে এর আগেও  পটকবাজি তৈরি করে আনন্দ করেছেন বলে জানান। 

সরেজমিন দেখা যায়, উত্তর মিলিক বাঘা গ্রামের  জামিয়া ইসলামিয়া উলুম মাদরাসা সংলগ্ন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতর্ৃপক্ষ, বাঘা জোনের পাতকূয়ার আশ পাশে তেম  কোন ঘর বাড়ি নেই। গ্রামের সীমা নামে এক নারি জানান,ওই জায়গায় ছেলেরা প্রায় সময় খেলা ধূলা করে। মাঝে মধ্যে শব্দও শুনতে পান। তবে শব্দটা কিসের বা বলতে পারেননি।

অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান,বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য রাকিব (১২) ও সাকিব (১৩) নামে দুইজনকে আটক করা হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category