• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাজারের ব্যাগে মিললো দেড় কোটি টাকার হেরোইন

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ রবিবার, ২০ আগস্ট, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: অভিনব কায়দায় সবজি ভর্তি বাজারের ব্যাগ ও প্যান্টের বেল্টের মধ্যে লুকিয়ে পাচারের সময় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে র‌্যাব। শনিবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড়ে একটি বাস থেকে মাদকসহ মোঃ ইমরান আলী (৩৩) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়।
আটক মাদক কারবারী নাটোর সদর উপজেলার রামাইগাছী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ ইমরান আলী। রোববার (২০ আগস্ট) ভোরে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে।
র‌্যাব জানায়, আটককৃত মাদক কারবারীর বাড়ি নাটোর হলেও গত কয়েক মাস ধরে তিনি চাঁপাইনবাবগঞ্জে মাদক কারবার ও চোরাচালানের কাজ করে আসছিলেন। হেরোইনের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে গোদাগাড়ী হয়ে রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে একটি সবজি ভর্তি বাজারের ব্যাগ পাওয়া যায়। ব্যাগটি তল্লাশি করে এক কেজি হিরোইন জব্দ করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করলে প্যান্টের বেল্টের মধ্যে লুকানো অবস্থায় আরও ৬০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। আটক মাদক কারবারী ইমরান আলীর নামে আগের আরও তিনটি মাদক মামলা রয়েছে।
এ অভিযানে নেতৃত্ব দেন, র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। এ ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category