• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বিএনপি সাধ্যমত বন্যা কবলিত অসহায় মানুষকে সহায়তা করছে: প্রিন্স

দিনকাল বিডি / ১১০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি সাধ্যমতো বন্যাকবলিত অসহায় মানুষকে সহযোগিতা করছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি সর্বশক্তি দিয়ে ত্রাণ ও পুনর্বাসন তৎপরতা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সরকারি ত্রাণ অপ্রতুল।

আজ সোমবার সকাল থেকে দিনব্যাপী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সদর, কৈচাপুর ও ধারা ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি একথা বলেন

এর আগে তিনি হালুয়াঘাট উপজেলা নির্বাহী এরশাদুল আহমেদের সঙ্গে হালুয়াঘাটের বন্যা পরিস্থিতি, সরকারি ত্রাণ ও পুনর্বাসন নিয়ে আলোচনা করেন। এদিন তিনি দুর্গত মানুষের মাঝে চাল, মুড়ি, চিড়া, তেল, শিশু খাদ্য, রান্না করা খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বন্যাদুর্গত মানুষকে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের উচিৎ ক্ষতিগ্রস্ত মানুষকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী দেওয়া। ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর পুননির্মাণ, আগাম ফসল না ওঠা পর্যন্ত সহযোগিতা, ক্ষতিগ্রস্ত গরু, মাছ ও মুরগি খামারিদের শর্তহীন সুদমুক্ত ঋণ প্রদান করা।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, সদস্য আসলাম মিয়া বাবুল, হাফেজ আজিজুল হক, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, শমসুল ইসলাম শামস, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান ,হুমায়ুন কবির, তারিকুল ইসলাম চঞ্চল, যুবদল নেতা আবদুল মালেক, মোতালেব হোসেন, আবদুল মালেক সোহান, ইমরান জাহিন সুমন, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category