• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বিজ্ঞান ও প্রযুক্তিকে জীবনের মানোন্নয়নে নিয়োজিত করা আমাদের নৈতিক দায়িত্ব -বশেফমুবিপ্রবি উপাচার্য।

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ জুলাই, ২০২৩

জিল্লুর রহমান রতন, জামালপুর প্রতিনিধি :

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান বলেছেন বিজ্ঞান ও প্রযুক্তিকে দেশের সাধারণ জনগণের জীবনের মানোন্নয়নে নিয়োজিত করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার এই ভিশন বাস্তবায়নে আমাদের নিজ নিজ জায়গা থেকে এ দায়িত্ব পালন করতে হবে।

সোমবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের আয়োজনে একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন বিভাগসমূহের শিক্ষক-গবেষকবৃন্দের গবেষণাপত্র নিয়ে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, জ্ঞানের মুদ্রা হচ্ছে গবেষণা। তাই প্রতিটি বিষয়ের ক্ষেত্রে গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি হয় এবং তা জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে গবেষকদের নিত্যনতুন গবেষণাকর্ম চালিয়ে যেতে হবে।

এ সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিকমানের গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানরূপে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রফেসর ড. মো. কামরুল আলম খান।

অনুষ্ঠানে গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে ও সেলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক রুনা আক্তার জ্যোতির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন।

দিনব্যাপী সেমিনারে ২০২২-২৩ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষকবৃন্দ বিভিন্ন প্রকল্পের আওতাভুক্ত গৃহীত গবেষণাকর্মের গবেষণাপত্রসমূহ নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category