• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বিজ্ঞান মনস্কো জাতি গড়তে বিজ্ঞানচর্চা প্রয়োজন….খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: বিজ্ঞান মনস্কো জাতি গড়তে বিজ্ঞানচর্চা প্রয়োজন। সবাইকে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হওয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করছেন বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সোমবার দুপুরে প্রধান অতিথি হিসাবে ঢাকা থেকে ভার্চুয়ালী নওগাঁর পোরশা উপজেলা চত্বরে আয়োজিত দুইদিন ব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ(৪৫তম বিজ্ঞান মেলা), ৮ম বিজ্ঞান অলিম্পিয়াডর্-২০২৪ উদ্যাপন উপলক্ষে এর উদ্বেধনী অনুষ্ঠানে বক্তব্যে প্রদানকালে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা দরকার। এ মেলার মাধ্যমে শিক্ষার্থীদের হাত ধরে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। ততসঙ্গে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিজেদের তৈরী করবে। বর্তমান সরকার রাজনীতিবিদ থেকে শুরু করে সরকারি-সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মার্ট এবং স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, বিজ্ঞানে যে দেশ যত উন্নত, সে দেশ তত উন্নত।

বর্তমান সরকার বিজ্ঞান শিক্ষাকে উৎসাহিত করছেন। যে কোন দেশের উন্নয়নে বিজ্ঞান নিয়ামকের ভূমিকায় কাজ করে। আর এ লক্ষে সকলকে কাজ করার আহবান জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ কর্মকর্তাবৃন্দ মেলার ১০টি স্টল ঘুরে দেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category